সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ কেন রাখা হয় Why is white cloth used on movie screens?

ঊষা এবং গোধূলিতে পূবের আকাশ লাল দেখায় কেন? বায়ুমণ্ডলে ভাসমান অসংখ্য ধুলিকণা ও পানি কর্তৃক সূর্যরশ্মির বিক্ষিপ্ত প্রতিফলনের এই রকম দেখা যায়।

সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন?

এর কারণ হল সাদা পর্দা কোন আলো শোষণ করে না বলে প্রতিবিদের উজ্জ্বলতা যথেষ্ট থাকে। এছাড়া পর্দা অমসৃণ থাকায় বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার ফলে সবদিক থেকেই প্রতিবিম্ব সমান ও উজ্জ্বল দেখায়।

পানিতে আংশিক ডুবন্ত লাঠি বাঁকা দেখায় কেন? লাঠির যে অংশ পানির ভেতরে আছে তা থেকে আলো আর বায়ুর বিভাগ তলে প্রতিসৃত হয়ে চোখে পৌঁছবে। এক্ষেত্রে আলো ঘন থেকে লঘু মাধ্যমে আসায় ডুবে থাকা অংশের প্রতিটা বিন্দুই খানিকটা উঠে আছে বলে মনে হয়। এ কারণেই পানির ভেতরের অংশ বাঁকা দেখা যায়।


আকাশে গ্রহ (প্লানেট) এবং নক্ষত্র (স্টার)-এর পার্থক্য


কিভাবে বোঝা যায়?


নক্ষত্রগুলোর দূরত্ব অনেক বেশি, ফলে এদের আলোর তীব্রতা গ্রহের আলোর তীব্রতা থেকে অনেক কম। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব আলাদা বলে, বারবার প্রতিসৃত হয়ে নক্ষত্র থেকে আলো আঁকাবাঁকা পথে আসে এ জন্যই কম বেশি আলো দেখা যাওয়ার ফলে মিটমিট করে জ্বলে। গ্রহের আলো স্থিরভাবে দেখা যায়। এ থেকেই গ্রহ আর নক্ষতের মধ্যে পার্থক্য বোঝা যায়।


আমরা চোখ দিয়ে দেখি কিভাবে?


কোনকিছুর দিকে তাকালে তার থেকে প্রতিফলিত আলো তারারন্দ্র দিয়ে চোখের ভিতরে এসে চোখের মধ্যে যে লেন্স থাকে তার ভিতর দিয়ে প্রতিসৃত হয় এবং অক্ষিপটের (রেটিনা) ওপর উল্টো প্রতিবিম্ব গঠন করে। এই বার্তা নার্ভ দিয়ে মস্তিষ্কে গেলে, মস্তিষ্ক সেই প্রতিবিম্ব মুহূর্তের মধ্যে সোজা করে নিয়ে 'দেখা' নামক কাজটি করে। এর ফলে আমরা দেখতে পাই।

Post a Comment (0)
Previous Post Next Post
Premium Reward Video
🎁 রিওয়ার্ড আনলক করুন

ভিডিওটি দেখুন, বোনাস জিতে নিন!

উচ্চমানের বিজ্ঞাপন দেখতে প্লে বাটনে ক্লিক করুন