শীতকালে কালো জামা গায়ে দিলে আরাম লাগে কেন? কালো জামা বিকীর্ণ তাপ শোষণ করে দেহকে গরম রাখে। আর গরম কালে गानা জা দেয়া আরামদায়ক, কারণ সাদা জামা বেশিরভাগ বিকীর্ণ তাপ প্রতিফলিত করে দেয়। খুব কম অংশই শোষণ করে।
শব্দের গতি কত?
•° সেলসিয়াস অর্থাৎ ৩২° ফারেনহাইট তাপমাত্রায় বাহুতে ১,০৮৮ ফুট প্রতি সেকেন্ডে চলে। পানিতে শব্দের গতি এর থেকে ৪.৫ গুণ এবং লোহা বা অ্যালুমিনিয়াম ধাতুতে প্রায় ১৫ গুণ বেশি। তাছাড়া তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বেড়ে যায়।
দিনের চেয়ে রাতেরবেলায় দূরের শব্দ কাছে শোনা যায় কেন? এ ঘটনার সাথে জড়িত শব্দের প্রতিসরণ। হাওয়ার ঘনত্ব বৃদ্ধি পেলে শব্দের ঘনত্ব হ্রাস পায়। রাতেরবেলা, ভূ-পৃষ্ঠ সংলগ্ন হাওয়া ঠাণ্ডা থাকলেও ওপরের হাওয়া অপেক্ষাকৃত উষ্ণ থাকে, অর্থাৎ ওপরের দিক শব্দের বেগ বেশি, নিচের দিকে কম হয়। ফলে শব্দ তরঙ্গ ওপর দিকে না উঠে নিচের দিকে বেঁকে যায়। এই কারণে রাতেরবেলা দূরের শব্দ দিনের চেয়ে কাছে শোনা যায়।
প্রতিধ্বনি (ইকো) কাকে বলে?
শব্দ তরঙ্গ কঠিন পদার্থে বাধা পেয়ে সামনে বেগে ফিরে আসে। এইভাবে শব্দের প্রতিফলনের দরুন প্রতিধ্বনি বা ইকোর সৃষ্টি হয়।
গরম চা ঢালার আগে কাপের মধ্যে একটা চামচ রাখা হয় কেন? চায়ের কাপ তাপ কুপরিবাহী। গরম চা ঢালতে কাপের ভেতরটা গরম আর বাইরে ঠাণ্ডা থাকার ফলে অসমান প্রসারণের জন্য কাপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেতে ধাতুর চামচ থাকলে সেই ধাতু অনেকটা তাপ নিয়ে নেওয়ার ফলে চায়ের উষ্ণতা কমে যায় এবং অসমান প্রসারণের প্রভাবও কমে যায়। ফলে কাপ ফেটে যাবার সম্ভাবনা থাকে না। এই জন্যই কাপে চা ঢালার আগে কাপের মধ্যে একটা চামচ রাখা হয়।