সূতীর জামা কাপড়ের থেকে উলের জামা কাপড় পড়লে শীতকালে বেশি আরাম লাগে কেন?
পশমের তৈরি পোশাকে অসংখ্য ছোট ছোট ফুটো থাকে। এই ফুটোগুলো বায়ুতে ভর্তি হয়ে শরীরের চারদিকে একটা বায়ুর আস্তরণ তৈরি করে। বায়ু তাপের কুপরিবাহী তাই শরীরের গরম বাইরে যেতে পারে না; কাজেই নেহ গরম থাকে। কিন্তু বুননের কারণে সুতীর কাপড়ে তেমন ফুটো বা ফাঁক থাকে না, সূতী কাপড়ের মধ্যে বায়ু আটকে থাকতে পারে না। ফলে শীতের সময় শরীর গরম রাখার জন্য উপযোগী হয় না।
লণ্ঠন বা চিমনীর নিচের অংশ ফাঁকা থকে কেন? যখন কোন বাতি জ্বলে, তখন বাতির ওপরের হাওয়া গরম হয়ে যায়। চারপাশ থেকে ঠাণ্ডা হাওয়া তখন বাতির তলায় ফাঁক দিয়ে ঢুকে শিখাকে অক্সিজেন সরবরাহ করে। লণ্ঠন বা চিমনীর নিচের ফাঁকা বন্ধ হয়ে গেলে আগুণ জ্বলা বন্ধ হয়ে যাবে। এই কারণে লণ্ঠন বা চিমনীর নিচের অংশ ফাঁকা থাকে।
ভেন্টিলেটরের কাজ কি?
মানুষ যখন ঘরের মধ্যে থাকে তখন মানুষের শরীরের গরমে ঘরের হাওয়া গরম হয়ে যায়। পরিচালনের ফলে এই দূষিত গরম হাওয়া ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যায়। এবং জানালা দিয়ে ফ্রেস বা পরিষ্কার হাওয়া প্রবেশ করে ঘরকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে। এই কারণেই ঘরের দেয়ালের উপরের দিকে মুলঘুলি বা ভেন্টিলেটর লাগানো হয়।
বায়ু প্রবাহিত হয় কেন?
ভূ-পৃষ্ঠের বিভিন্ন জায়গা বেশিরভাগ সময়ই ভিন্ন ভিন্ন তাপমাত্রায় থাকে। এর ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা ও আর্দ্রতারও তফাৎ ঘটে। গরম বায়ু হালকা হয়ে উপরে ওঠে আর চারপাশ থেকে ঠাণ্ডা আর শুকনো হাওয়া সেই জায়গা দখল করার জন্য ছুটাছুটি করে। এরই ফলে বায়ু প্রবাহ হয়ে থাকে।