পৃথিবী মেরু প্রদেশে চাপা কেন?
পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল একটু চাপা আর নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত। সৃষ্টির সময়, যখন পৃথিবী গলিত বস্তু দিয়ে তৈরি ছিল-তখন নিজ অক্ষের চতুদিকে পৃথিবীর দৈনিক গতি ও তা প্রভাবে অপকেন্দ্র বলের প্রভাবে এই মেরু প্রদেশ চাপা ভাবের সৃষ্টি।
কখন পানিভর্তি একটি বালতিকে দড়ি বেঁধে
ঘোরালে পানি পড়ে যাবে না? বালতি যদি এক উলম্ব বৃত্তপথে ঘুরান যায় তখন সর্বোচ্চ বিন্দুতে বালতিটা উল্টা হয়ে থাকলেও পানি পড়বে না। যদি নিম্নমুখী পানির ওজন আর উর্দ্ধমুখী অপকেন্দ্র বল বালতির পানির সমান হয়।
বরফ পানিতে ভাসে কেন?
১ সি.সি বরফের ওজন ০.৯২ গ্রাম অথচ ১ সি.সি পানির ওজন ১ গ্রাম। অর্থাৎ বরফের টুকরা সম আয়তন পানি অপেক্ষা হালকা। এই কারণে বরফ
পানিতে ভাসে।
মানুষ পানিতে সাঁতার কাটে কিভাবে?
পানিতে ভাসতে শেখার আর এক নামই হল সাঁতার কাটা। মানুষের দেহ যতটুকু পানি অপসারণ করে তার চেয়ে হালকা। তাই মানুষের দেহ পানিতে সহজেই ভেসে থাকতে পারে। কিন্তু মানুষের মাথা অপসারিত পানির চেয়ে ভারী তাই মাথা ডুবে যেতে চায়। মাথাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য হাত পা নেড়ে পানিকে চাপ দিয়ে মাথাকে উপরে রাখতে হয়। আর এরই নাম সাঁতার কাটা।
সমপরিমান দুধ আর পানি ফুটতে কি একই সময় লাগে? না, পানির থেকে দুধ আগে ফুটতে শুরু করে। কারণ পানির চেয়ে দুধের