মাটির কলসিতে পানি বেশি ঠাণ্ডা হয় কেন?
মাটির কলসিতে অনেক ছোট ছোট ছিদ্র থাকে এবং পানি ঐ ছিদ্র বেয়ে চুইয়ে বের হয়ে বাষ্পীভূত হবার সময় কলসির গা থেকে লীনতাপ নেয়। ফলে পানি বেশি ঠাণ্ডা হয়। কাঁচ বা ধাতুর পাত্রে রাখা পানির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না।
অধিক উচ্চতায় খাবার ভাল সিদ্ধ হয় না কেন?
তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থ চাপের ওপর নির্ভরশীল অর্থাৎ অধিক উচ্চতায় বায়ুর চাপ কম বলে পানি কম তাপমাত্রায় ফোটে, যেমন দার্জিলিং-এ পানির স্ফুটনাঙ্ক প্রায় ৯০° সে.। খাবার সুসিদ্ধ হবার জন্য যে তাপের প্রয়োজন পানি কম তাপমাত্রায় ফোটার ফলে ঐ তাপ সরবরাহ করতে পারে না। তাই অধিক উচ্চতায় খাবার সুসিদ্ধ হয় না।
শীতকালে গায়ে চামড়া ফাটে কেন?
শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে শরীরে যে অংশ হাওয়ায় উন্মুক্ত থাকে সেখান থেকে জলীয় বাষ্প টেনে নেয় এর ফলে শরীর শুকনো হয়ে ফাটে।
বৈদ্যুতিক ফিউজ তার কি দিয়ে তৈরি হয়?
তামার গলনাঙ্ক অপেক্ষা ফিউজ তারের গলনাঙ্ক কম কারণ ফিউজ তার একটি সংকর ধাতু-টিন, সীসা প্রভৃতি নিয়ে তৈরি। বৈদ্যুতিক প্রবাহ কোন বিশেষ মাত্রা ছাড়ালে যে উচ্চতাপের সৃষ্টি হয় তাতে ফিউজ তার গলে গিয়ে তড়িৎ বর্তনী (সার্কিট) কেটে দেয় ও বিপদের সম্ভাবনা থাকে না।
শিশির তৈরি হয় কি করে?
রাত্রিবেলা বিকিরণ (রেডিয়েশন) প্রভৃতি কারণে ভূপৃষ্ঠে এবং তার সংলগ্ন বায়ুমণ্ডল ঠাণ্ডা হয় এবং তার আয়তন কমে যায়। বায়ু ঠাণ্ডা হয়ে যখন শিশিরান্তে পৌঁছায়, তখন বায়ুর তাপমাত্রা আর একটু কমলেই বায়ুতে যে