নোবেল পুরস্কার কি এবং নোবেল পুরস্কার প্রথম বিজয়ী তার নাম কি What is the Nobel Prize?

নোবেল পুরস্কার কি?

নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী ডিনামাইট আবিষ্কারক ড. আলফ্রেড নোবেল (১৮৩৩-১৮৯৬) তাঁর মৃত্যুর পূর্বে শান্তি, সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ও চিকিৎসা শাস্ত্রের উন্নতি বা অসাধারণ অবদানের জন্য তার গচ্ছিত বিরাট অর্থ (নব্বই লক্ষ ডলার) হতে এ পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদানের উইল করেন। প্রতি বছর পৃথিবীর যে কোন দেশের অধিবাসি

উল্লেখিত এ পুরস্কার পেয়ে থাকেন। আলফ্রেড নোবেলের নামানুসারে এ পুরষ্কারের নামকরণ করা হয়েছে 'নোবেল পুরস্কার।' নোবেল পুরস্কার প্রদান শুরু হয় ১৯০১ সাল থেকে। ১৯৬৯ সাল থেকে অর্থনীতির ক্ষেত্রে আসাধারণ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার দেয়া হচ্ছে।

প্রথম নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম কি?

১৯০১ সালের ১০ই ডিসেম্বর নোবেল পুরস্কারের সূচনা। প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে যাঁরা ইতিহাসের পাতায় স্থান দখল করে আছেন তাঁরা হলেন :


পদার্থ বিদ্যায়— উইলহেম কনরাড রঞ্জন (জার্মানী)


রসায়ন বিদ্যায় জেকোবাসড্যান্ট হফ (নেদারল্যান্ড) চিকিৎসা শাস্ত্রে- মিলফন বিহরিং (জার্মানী)


শান্তিতে- জ্যা হেনরি ডুনাল্ড (সুইজারল্যাণ্ড) ও ফ্রেডারিক প্যাসি (ফ্রান্স) সাহিত্যে- সুলি প্রুধোম (ফ্রান্স)

Post a Comment (0)
Previous Post Next Post
Premium Reward Video
🎁 রিওয়ার্ড আনলক করুন

ভিডিওটি দেখুন, বোনাস জিতে নিন!

উচ্চমানের বিজ্ঞাপন দেখতে প্লে বাটনে ক্লিক করুন