ডাই অক্সাইড তরেল পরিণত হয়। এই তরল কার্বন ডাই অক্সাইডকে দ্রুত বাষ্পায়িত করলে কঠিন কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। একে বলে শুকনো বরফ।
হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার সময় আগুনের শিখা কাছে রাখা হয় না কেন?
হাইড্রোজেন গ্যাস প্রচণ্ডভাবে দাহ্য পদার্থ তাই এর কাছে আগুনের শিখা রাখা হয় না। কারণ এতে দ্রুত আগুন ধরে এবং এ কারণেই বিস্ফোরণের সম্ভাবনা থাকে।
লাফিং গ্যাস কাকে বলে?
নাইট্রাস অক্সাইড কে বলে লাফিং গ্যাস। স্বল্পপরিমাণে এই গ্যাস হাসির উদ্রেক করে বলে এর নাম লাফিং গ্যাস। বেশি পরিমাণে এই গ্যাস অসাড় বা অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়।
তরল হাওয়া কি?
ফিকে নীল রংয়ের তরল পদার্থ। এটা মূলত তরল হাইড্রোজেন আর তরল
নাইট্রোজেনের মিশ্রণ।
ষ্টেইনলেস ষ্টীল কি করে তৈরি করা হয়?
লোহাতে ১৮-২০ শতাংশ ক্রোমিয়াম এবং ৮-১০ শতাংশ নিকেল মিশিয়ে যে ধাতুসংকর তৈরি হয় তাতে মরচে ধরে না। এর তাপসহনতা ও ক্ষয়রোধ ক্ষমতাও অনেক বেশি। রান্নার কাজে, সার্জারীতে এবং রাসায়নিক শিল্পে এর বহুল ব্যবহার রয়েছে। এই ধাতুসংকরকেই স্টেইনলেস ষ্টীল বলে।
ডিনামাইট কি?
বহুল ব্যবহৃত বিস্ফোরক। তরল নাইট্রোগ্লিসারিন কাইজেলগাড়ে মিশিয়ে তৈরি হয়। কাইজেলগাঢ় হল সিলিকার এক প্রকার ভেদ। হঠাৎ আঘাতপ্রাপ্ত হলে ডিনামাইটের বিস্ফোরণ ঘটে।