জোনাকি পোকার আলো কি করে হয়।
জোনাকি পোকা এবং আরও কয়েক জাতের পোকা যেমন ওয়ার্ম ইত্যাদি পোকার আলো এদের দেহের একরকম তৈলাক্ত কলা (টিস্যু) থেকে রাসায়নিক বিক্রিয়ার তৈরি হয়। আলো প্রতিফলিত করার জন্য এই কলার নিচে থাকে প্রতিফলিত কলা এবং উপরে থাকে একটি স্বচ্ছ আবরণ, যেমন আলোর ঢাকনা।
মাকড়শা জাল বোনে কিভাবে?
মাঝড়াশার পেটের পেছন দিকে একটা লালাগ্রন্থি এবং জাল বোনার ছোট ছোট নল আছে। মাকড়শা জাল বোনার ইচ্ছা করলে নল নিয়ে এই লালা বাইরে এসে হাওয়ার সংস্পর্শে শক্ত সুতায় পরিণত হয়। মাকড়শা ঘুরে ঘুরে লালার সাহায্যে জাল বোনে শিকার ধরার জন্য।
প্রথম চিড়িয়াখানা কোথায় ছিল?
খৃষ্টপূর্ব ১২শ শতাব্দীতে চিনের রাজা প্রথম চিড়িয়াখানা স্থাপন করেন। তার সাম্রাজ্যের যাবতীয় প্রাণী তিনি একত্রে সেখানে রাখার বন্দোবস্ত করেন এবং এর নাম দেন বুদ্ধিমত্তার বাগান।
কিছু প্রাণী শীতকালে ঘুমিয়ে কাটায় কেন? শীতল রক্তের প্রাণীরা এবং কিছু ছোট উষ্ণ রক্তের প্রাণী শীতের দেশের
শীতকালটা মাটির নিচে অথবা গাছের নিচে বা ফোকরে ইত্যাদি আচ্ছাদিত স্থানে ঘুমিয়ে শীতের থেকে নিজেদের রক্ষা করে। এই সময় এদের শ্বাস গ্রহণ খুবই কমে যায়, এবং হৃদস্পন্দন হয় খুবই ধীরে। অর্থাৎ বেঁচে থাকার জন্য শক্তির দরকার তখন খুবই কম হয় এবং এদের শরীরে সঞ্চিত শর্করা এবং স্নেহ পদার্থ থেকে এই শক্তি পাওয়া বজায় থাকে। শীতকালের এই ঘুমকে বলে শীত।