পৃথিবীর বয়স মাপা হয় কিভাবে?
জীববিজ্ঞানী ও ভূতাত্ত্বিকরা প্রাণের অবির্ভাব ও অভিব্যক্তি অনুযায়ী কয়েকটি অব্দে (era) পৃথিবীর বয়স মাপেন। আনুমানিক ৪৬০ কোটি বছর আগে পৃথিবীর জন্ম। ৩০০ থেকে ৩৫০ কোটি বছর আগের যুগ হল অজীবীয়। অর্থাৎ প্রাণহীন। দ্বিতীয় অব্দের শুরু ৩০০ কোটি বছর আগে। প্রথম জীবনের যুগ। ৬০ কোটি বছর আগে শুরু হয় পুরাজীবীয় যুগ। এর ২২.৫ কোটি বছর আগে মধ্যজীবীয় যুগ এবং ৭ কোটি বছর আগে নতুন জীবনের যুগ শুরু হয়েছিল। প্রত্যেক অব্দ বা যুগকে আবার উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি ও বিচরণ কাল হিসেবে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়। এই পর্যায়গুলোকে নামকরণ করা হয়েছে সেই সব জায়গার নাম অনুসারে যেখানে প্রথম ঐ পর্যায়ের প্রস্তরকে নির্দিষ্ট ভাবে পরীক্ষা করা হয়েছে।
পৃথিবীতের জীবন কবে শুরু হয়েছিল? পুরানো প্রস্তরে জীবাশ্ম দেখে অনুমান করা হয় যে প্রায় ৬০ কোটি বছর আগে পৃথিবীতে দৃশ্যমান প্রাণের প্রাচুর্য ঘটেছিল। ইংল্যান্ডের ওয়েলস প্রদেশের ক্যাম্বিয়ায় সর্বপ্রথম এই রকম প্রস্তরীভূত ছাপ আবিষ্কৃত হয়। ভূতাত্বক ও জীববিজ্ঞানীদের পরিভাষায় এই সময় থেকেই দৃশ্যমান প্রাণের যুগ শুরু। তবে ৩০০ কোটি বছর আগেও পৃথিবীতে এককোষী জীব ছিল তার প্রমাণ পাওয়া গেছে।
জীবাশ্ম কি?
প্রাগৈতিহাসিক কালের প্রাণী বা উদ্ভিদের প্রস্তরীভূত অবিশিষ্ট বা ছাপকে জীবাশ্ম বলে। অনেক সময় প্রাণীদের হাড় বা খোলা অবিকৃত অবস্থায় প্রস্তরের মধ্যে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এগুলি রাসায়নিক প্রক্রিয়া য় গলেযায় এবং সেখানে পলি দিয়ে গড়ে ওঠে ছাঁচ। কিছু ক্ষেত্রে নরম কাদায় প্রাণীদের পা বা দেহের ছাপ সময়ের সাথে শক্ত পাথরে পরিণত হয়।
স্থলে প্রাণীর আবির্ভাব কখন হয়েছিল?
স্থলে প্রায় ৪৩ কোটি বছর আগে প্রাণীদের আবির্ভাব ঘটলেও অঙ্গার উৎপাদী জঙ্গলের যুগে অর্থাৎ ৩৫ কোটি বছর আগে প্রাণীর প্রাচুর্য শুরু হয়েছিল। এই যুগের প্রাণীরা হল অমেরুদণ্ডী কীট-পতঙ্গ। যেমন কেন্নো, মাকড়সা ইত্যাদি। জলে কিন্তু এই সময়ের মধ্যেই হাঙর জাতীয় মেরুদন্ডী প্রাণীর প্রাচুর্য ঘটেছিল।
স্তন্যপায়ী প্রাণীরা কত পুরানো?
প্রায় ১৬ থেকে ২০ কোটি বছর আগে থেকে স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাব শুরু হয়েছিল। মূলত সরীসৃপ শ্রেণীর উত্তরসূরী হিসেবে। প্রথম যুগের ত ন্যপায়ীরা ছিল জলের প্রাণী। দুই থেকে তিন কোটি বছরের মধ্যে এরা হলে বসবাসের উপযুক্ত হয়ে উঠেছিল।
অতিকায় সরীসৃপ যুগের শেষে, প্রায় ৯ কোটি বছর আগে স্তন্যপায়ী প্রাণীরা প্রথিবীর বুকে ভালভাবেই বসবাস শুরু করেছিল।
কত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে?
আজ পর্যন্ত ৩ লক্ষ প্রজাতির বেশি উদ্ভিদ এবং বার লক্ষ পঞ্চাশ হাজার প্রজাতির বেশি প্রাণী নথিভুক্ত এবং বর্ণিত হয়েছে। এই তালিকা বিশেষ করে ছোট প্রাণীদের ক্ষেত্রে সমানে বেড়েই চলছে।
চার্লস ডারউইনের গবেষণার মূল বক্তব্য কি? বৃটিশ বিজ্ঞানী ডারউইনের যুগান্তকারী গবেষণার বিষয়বস্তু হল জীবনের অভিব্যক্তি। ইনি সিদ্ধান্ত করেন যে পরিবেশের সাথে খাপ খাইয়ে প্রজাতির পরিবর্তন ঘটে। এর থেকেই তিনি মত পোষণ করেন যে, বনমানুষ থেকে মানুষের সৃষ্টি হয়েছে। ডারউইনের যুগন্তকারী গবেষণার ফল ওরিজিন অ স্পেসিস নামক গ্রন্থটি।