গ্রহ কাকে বলে? তারা কি? What are the planets called?

তারা কি?

খালি চোখে বা দূরবিক্ষণের মধ্যে দিয়ে আকাশে যে অগণিত ছটাযুক্ত আলোক বিন্দুর মত দেখা যায়, সেগুলিকেই তারা বা নক্ষত্র বলে। তারা আসলে প্রকাণ্ড এক একটা জ্বলন্ত গ্যাসের পিণ্ড। সূর্য এরকমই একটা তারা।

গ্রহ কাকে বলে?

যে সব ঘন এবং অপেক্ষাকৃত ছোট বস্তু তারাদের চারিদিকে কক্ষপথে পরিক্রমণ করছে, তাদেরকেই গ্রহ বলা হয়। গ্রহ বলতে সাধারণভাবে সূর্যের নয়টি গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং পুটোকেই বোঝায়। যদিও আসলে এরা হল সৌরগ্রহ।

সৌরগ্রহের সৃষ্টি কিভাবে হয়েছিল?

সৌরগ্রহের জন্ম রহস্য আজও পুরোপুরিভাবে উম্মেচিত হয়নি। তবে বর্তমানে সবচেয়ে প্রচলিত মতটি হল আমেরিকার জ্যোতির্বিদ কুইপারের। সূর্যসহ গ্রহমণ্ডলী গড়ে উঠেছে এক বিশাল গ্যাস ও ধুলোর নিহারিকা বা গ্লাক্সী থেকে। এই নিহারিকা ঘুর্ণনের ফলে এর মেরুদ্বয় সংকুচিত হয়ে এলেও এর নিরক্ষীয় অঞ্চল কেন্দ্রতিগ বলের প্রভাবে বিস্তৃত থেকে যায়। ক্রমে এই বিস্তৃত গ্যাসীয় গোলকে ছোট ছোট ঘূর্ণির সৃষ্টি হয় এবং তার থেকেই গ্রহের সৃষ্টি হয়। কেন্দ্রের গ্যাস সংকুচিত ও ঘন হতে হতে আজকের সূর্যে পরিণত হয়েছে।

পৃথিবী ঘুরছে কেন?

পৃথিবী তথা সমস্ত গ্রহগুলোই নিজেদের অক্ষের চারিদিকে ঘুরে চলছে। এই ঘূর্ণনের বেগ অতি ধীরে ক্রমেই কমছে। চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ারের গতির জন্য অবশ্য পৃথিবীর ঘুর্ণনের মাত্রা প্রায় ধ্রুবক রয়েছে।

পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি কি? প্রায় ২৪ ঘণ্টায় নিজের অক্ষের উপর একবার আবর্তন করছে। একে বলে আহ্নিক গতি। এর ফলেই পর্যায়ক্রমে দিন ও রাত্রি ঘটে। পৃথিবী সূর্যের চারিদিকে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে বছরে একবার পাক দেয় বা ঘুরে আসে। একে বলে পৃথিবীর বার্ষিক গতি। এই গতির ফলে রাতের আকাশ ধীরে ধীরে বদলায় এবং এক বছর পর ফের আগের আকাশ দেখা যায়।

উপগ্রহ কি?

গ্রহের চারদিকে পরিক্রমরত বস্তুকে উপগ্রহ বলে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ। অন্যান্য সৌরগ্রহদেরও উপগ্রহ আছে। বৃহস্পতির আছে সবচেয়ে বেশি। ১২টি উপগ্রহ। বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই।

সূর্যগ্রহণ ঘটে কেন?

চাঁদের কক্ষ ও পৃথিবীর কক্ষ এক তলে অবস্থিত নয়। যখন চাঁদ সূর্য এবং প্রথিবীর মাঝে একই তলে উপস্থিত হয় এবং একই সরলরেখায় অবস্থান করে,

তখন চাঁদের ছায়া পৃথিবীর যেসব অঞ্চলে এসে পড়ে, সেখানে সূর্যগ্রহণ ঘটে।

পৃথিবীর যে অংশে চাঁদের প্রচ্ছায়ার মধ্যে থাকে, সেখানে সূর্যের পূর্ণগ্রাস হয়। কেনো একজ জায়গায় সাড়ে সাত মিনিটের বেশি পূর্ণগ্রাস হয় না।

পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় কেন?

পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে তবেই চন্দ্রগ্রহণ হয়। পূর্ণিমার সময়ই চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের অপরদিকে থাকে। প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু চন্দ্রগ্রহণ হয় না, কারণ সূর্য, পৃথিবী আর চাঁদ একই রেখায় না থাকলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে না, এবং চন্দ্রগ্রহণও হয় না।

চাঁদের কেবল একদিক দেখা যায় কেন? চান পৃথিবীর চারদিকে প্রায় বৃত্তাকার কক্ষপথে পাক দেবার সময় তার একটা দিকই পৃথিবীর দিকে ফিরিয়ে রাখে। অর্থাৎ চাঁদ পৃথিবীকে পুরো একপাক খাওয়ার সময় নিজের অক্ষের উপরেও ঠিক একপাক খায়। চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার এবং আসলে চাঁদ তার মুখ ফিরিয়ে রাখছে পৃথিবীর দিকে নয়,

Post a Comment (0)
Previous Post Next Post
Premium Reward Video
🎁 রিওয়ার্ড আনলক করুন

ভিডিওটি দেখুন, বোনাস জিতে নিন!

উচ্চমানের বিজ্ঞাপন দেখতে প্লে বাটনে ক্লিক করুন