বেঁচে থাকার জন্য বায়ু অপরিহার্য কেন?
খাদ্য বস্তুর দহন মানুষকে শক্তি যোগায়। এই দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আসে হাওয়া বা বাতাস থেকে। শ্বাসপ্রশ্বাসের সঙ্গে হাওয়া শরীরে ঢুকে দহনে সাহায্য করে। এর এ কারণেই বেঁচে থাকার জন্য বায়ু অপরিহার্য।
বাতাস না থাকলে দেশলাই কাঠি জ্বালা যাবে?
না। বাতাস না থাকলে দেশলাই কাঠি জ্বলবে না। কারণ দহন হল মূলত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। বাতাস না থাকলে দহনের অক্সিজেন পাওয়া যাবে না। তাই দেশলাই কেন- কোন জিনিসই বাতাস ছাড়া জ্বলবে না।
ডালটন কে ছিলেন?
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম উপাদান হল পরমাণু। জন ডালটন উনিশ শতকের প্রথম দিকে তার প্রসিদ্ধ পরমাণুবাদ (এটোমিক থিয়োরী) প্রচার করেন। যখন তিনি বলেন যে পদার্থকে অনেক ছোট ছোট কণা দিয়ে তৈরি যাতে মৌলিক পদার্থের স্বকীয় ধর্মগুলো বর্তমান থাকে। পরে অবশ্য এই পরমাণুবাদের কিছু কিছু পরিবর্তন ঘটেছে।
নীল লিটমাস লাল বা লাল লিটমাস নীল হয় কেন? লাল বা নীল লিটমাস হল নির্দেশক বা ইন্ডিকেটর। যে পদার্থের অ
সংস্পর্শে এক রকম হয় ক্ষারের সংস্পর্শে এক রকম এবং অ্যাসিড ও ক্ষারের প্রশমিত নির্দেশক। লিটমাস দ্রবণ অভ্রের সংস্পর্শে লাল ক্ষারের সংস্পর্শে নীল আর প্রশমিত দ্রবণের সংস্পর্শে বেগুনী রং হয়।
পরমাণুই কি পদার্থের ক্ষুদ্রতম উপাদান?
পদার্থের ক্ষুদ্রতম উপাদান কি এ নিয়ে বিতর্ক অনেকদিনের। জন ডালটন প্রায় ১৮০০ খ্রীষ্টাব্দে প্রথম বলেন, পরমাণুই পদার্থের ক্ষুদ্রতম উপাদান।